পরিবারের বকুনি খেয়ে আত্মঘাতী ১১ বছরের নাবালক - The News Lion

পরিবারের বকুনি খেয়ে আত্মঘাতী ১১ বছরের নাবালক

 


দি নিউজ লায়নঃ   নদীয়ার কৃষ্ণনগর থানার নতুন শম্ভু নগর এলাকায় পরিবারের বকুনি খেয়ে  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক 11 বছরের নাবালকের। সূত্রের খবর শম্ভু নগর এলাকার ওই মৃত কিশোর সুদর্শন সাহা লুকিয়ে নেশা করছিলেন। তখনই তা পরিবার কোন এক সদস্য দেখে ফেলে। এর পরেই সেই কথা জানাজানি হতেই পরিবারের লোকজন তাকে বকাবকি করে।


এবং টাকা-পয়সা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের তরফে। এরপরে মানসিক অবসাদে ভুগতে থাকে ওই কিশোর।গতকাল সন্ধ্যা নাগাদ দীর্ঘক্ষন ডাকাডাকি করেও যখন তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন ওই  পরিবারের লোকজনদের সন্দেহ হয়। এরপরই দরজা ভেঙে দেখেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাবালক ওই কিশোর।খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর  শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এর পাশাপাশি কি কারনে এমন ঘটনার তা  তদন্ত শুরু করেছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.